উত্তরদিনাজপুর

প্রতিবন্ধীদের পঙ্গু বলে মুখ্যমন্ত্রী উক্তি করায় আন্দোলনে নামার হুসিয়ারি, কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে পশ্চিমববঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর

প্রতিবন্ধীদের পঙ্গু বলে মূখ্যমন্ত্রী উক্তি করায় আন্দোলনে নামার হুসিয়ারি জানালো পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী। বৃহস্পতিবার ঝাড় জেলার বেল পাহাড়ীতে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে ভাবে যে ভাষায় পঙ্গু ভাতা দেওয়ার ঘোষনা করেন, তাকে তীব্র ধিক্কার জানিয়েছে পশ্চিমববঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। এই সমস্ত ভাষা প্রত্যাহারের জন্য মূখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি দেওয়া হবে, প্রধানমমন্ত্রীর এবং রাষ্ট্রপতির কাছে আগামী ৬ই মার্চ দিল্লী জমায়েতে এই ভাষার উক্তির প্রত্যাহার জন্য। তার সাথে সাথে জেলা প্রশাসনের কাছে ডেপূটেশন দেওয়া হবে। সেই বিষয়ে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান পশ্চিমববঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী জেলা সসম্পাদক উত্তম গুহ। এছাড়াও উপসস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রাম চন্দ্র সাহা, ও আব্দুল রসিদ ব্লক সভাপতি।

        পশ্চিমববঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী জেলা সসম্পাদক উত্তম গুহ জানান, ১৫ই ফেব্রুয়ারির মূখ্যমন্ত্রী যে ভাবে যে ভাষায় পঙ্গু ভাতা দেওয়ার ঘোষণা করেছে, সেই সমস্ত ভাষার প্রত্যাহার করার জন্য ২ দিন সময় দিয়েছে রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। এই সমস্ত ভাষার প্রত্যাহার না করলে ১৭ই ফেব্রুয়ারি ডি এম অফিসের সামনে রাজ্য জুড়ে আন্দলনে নামবেন তারা, প্রয়োজনে নবান্নেও যাবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/cnmP11eGNhk